# এক্সেলে গাণিতিক সংখ্যায় বাংলাদেশী স্টাইলে কমা ব্যবহারের পদ্ধতি

**এক্সেলে গাণিতিক সংখ্যায় বাংলাদেশী স্টাইলে কমা ব্যবহারের পদ্ধতি**

### **পদ্ধতি-১ঃ**

বাংলাদেশে আমরা অংকে লেখার সময় আমরা কমা ব্যবহার করি। যেমন শতকের পর, হাজারের পর, লক্ষের পর, কোটির পর। যেমন, 12,34,56,789.98। কিন্তু Excel এ দেখবেন কমা আসে বিলিয়ন মিলিয়ন এর পর। যেমন, 123456789.98 এই সংখাটি যদি আপনি Excel এ লিখেন এবং কমা ব্যবহার করেন তাহলে 123,456,789.98 এ রকম হবে।

আমি আজকে দেখাব কিভাবে Excel বাংলাদেশের স্টাইলে কমা ব্যবহার করতে পারেন।

(১) প্রথমে আপনার কাঙ্খিত সংখ্যাটি যে কোন সেল-এ লিখুন।

(২) এরপর সেলগুলো সেলেক্ট করে Right Button Click করে Format Cell select করুন।

(৩) Number Tab থেকে Category এর নিচে Custom select করুন। এরপর Type এর নিচের বক্সে নিচের লাইনটি হুবহু কপি করে পেষ্ট করুন।

>   
> <mark class="bg-yellow-200 dark:bg-yellow-500/30">[&gt;=10000000]##\,##\,##\,##0.00[&gt;=100000]##\,##\,##0.00;##,##0.00</mark>

OK করুন।

দেখুন বাংলাদেশী স্টাইলে কমা এসে গেছে।

### **পদ্ধতি-২ঃ**

আর যারা VBA Code নিয়ে কাজ করতে পছন্দ করেন তারা নিচের Function টি ব্যবহার করতে পারেন।

(হুবহু কপি করে পেষ্ট করুন)

> <mark class="bg-yellow-200 dark:bg-yellow-500/30">Public Function BdCommaStyle(YourValue) Dim vResult As Variant Dim strProcess As String Dim strFormat As String Dim iLength As Long vResult = Null If IsNumeric(YourValue) Then strProcess = Abs(YourValue) &amp; “” iLength = InStr(1, strProcess &amp; “.”, “.”) – 1 iLength = iLength + iLength \ 2 strFormat = Right(“@@@,@@,@@,@@@”, iLength) vResult = Format(strProcess, strFormat) If Left(vResult, 1) = “,” Then vResult = Mid(vResult, 2) End If If Val(YourValue) &lt; 0 Then vResult = “-” &amp; vResult End If End If BdCommaStyle = vResult End Function</mark>
