Skip to main content

Command Palette

Search for a command to run...

একজন ডেভেলপারের প্রথম কোন জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন?

Updated
2 min read
একজন ডেভেলপারের প্রথম কোন জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন?
B

I am a web-developer. I like working with JavaScript. Therefore I use React JS to make stunning UI. I am ready to work with honesty, dedication, sincerity, and confidence to adapt to any situation to achieve my purpose.

একজন ডেভেলপারের প্রথম কোন জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন? অবশ্যই একটি ভালো কনফিগারেশনের পিসি অথবা ল্যাপটপ।

একজন ফুলস্ট্যাক ডেভেলপারের জন্য পিসি কনফিগারেশন ঠিক কেমন হওয়া উচিত?

অন্যান্য ডেভেলপমেন্টের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট-ই সম্ভবত এমন একটি ফিল্ড যেখানে হেভি-কনফিগারেশন বা লাইট-কনফিগারেশন পিসি তেমন চোখে পড়ার মতো কোন পার্থক্য তৈরি করেনা। তবুও যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে অবশ্যই ফিউচার-প্রূফ পিসি কেনা ভালো হবে কারন পিসি, ল্যাপটপে invest করা কোনোভাবেই ব্যাকফায়ার করবে না। তাই বার বার পিসি কেনার চেয়ে একেবারে একটি ভালো মানের পিসিতে ইনভেস্ট করাই বেস্ট ডিসিশন।

Core i3 দিয়ে শুরু করতে পারেন, তবে জেনারেশনটা আপডেট রাখার চেষ্টা করবেন। শুরুতে ওয়েব ডেভেলপমেন্টের জন্য নিম্নমানের কম্পিউটার ইউজ করতে তেমন কোনো প্রবলেম হয়তো হবে না। কিন্তু আপনি যখন MERN, PHP, Laravel, MEAN, Django এর মত বড় বড় টুলস এবং সফটওয়্যার রান করতে যাবেন তখন আপনার সমস্যা হতে পারে। সবচেয়ে ভাল হয় আপনি যদি Core i5 জেনারেশনের একটি ল্যাপটপ অথবা পিসি নিতে পারেন।

MERN ব্যবহারে কনফিগারেশনের কথা বলতে গেলে বলতে হয়, Core i3 6th gen অথবা Ryzen 3 প্রসেসর, 2.4GHz clockspeed, 8GB RAM, এবং 256GB SSD কে স্টার্টিং পয়েন্ট ধরে নিয়ে একটি পিসি অথবা ল্যাপটপ কিনে নিতে পারেন।

অন্যদিকে PHP, Laravel বা Django ব্যবহার করতে আপনার অবশ্যই হায়ার কনফিগারেশনের পিসি বা ল্যাপটপ প্রয়োজন হবে। যেমন 8GB RAM এ আপনি এই ফ্রেমওয়ার্ক গুলো রান করতে পারবেন কিন্তু সামনে গিয়ে বড় কোনো এ্যাপ বা ওয়েব নিয়ে কাজ করতে গেলে সিস্টেম ল্যাগ করতে পারে। তাই PHP, Laravel এর জন্য 16GB RAM এর পিসি ভালো কাজ করবে।

More from this blog

AI কি সত্যিই আমাদের চাকুরি খেয়ে নিবে?

“AI কি সত্যিই আমাদের চাকুরি খেয়ে নিবে?” – এই প্রশ্নটি আজকের পৃথিবীতে অন্যতম আলোচিত ও বিতর্কিত বিষয় যেখানে উন্নত বিশ্ব থেকে শুরু করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও এই প্রশ্নে নানান মতামত ও বিতর্ক আছে।

May 25, 20265 min read3
AI কি সত্যিই আমাদের চাকুরি খেয়ে নিবে?

এক্সেলে গাণিতিক সংখ্যায় বাংলাদেশী স্টাইলে কমা ব্যবহারের পদ্ধতি

এক্সেলে গাণিতিক সংখ্যায় বাংলাদেশী স্টাইলে কমা ব্যবহারের পদ্ধতি পদ্ধতি-১ঃ বাংলাদেশে আমরা অংকে লেখার সময় আমরা কমা ব্যবহার করি। যেমন শতকের পর, হাজারের পর, লক্ষের পর, কোটির পর। যেমন, 12,34,56,789.98। কিন্

May 25, 20262 min read9
এক্সেলে গাণিতিক সংখ্যায় বাংলাদেশী স্টাইলে কমা ব্যবহারের পদ্ধতি

জাভাস্ক্রিপ্ট এর কিছু ব্যাসিক ধারনা।

জাভাস্ক্রিপ্ট কি জাভাস্কি্রিপ্ট একটি পাওয়ারফুল স্কি্রিপ্টিং ল্যাংগুয়েজ ।যা ওয়েব ডেভলপমেন্ট এবং ওয়েব আ্যাপ্লিকেশন তৈরির কাজে ব্যাবহৃত হয় ।জাভাস্ক্রিপ্ট কে সংক্ষিপ্তভাবে JS বলা হয় ।অনলাইনে প্রায় 95% ওযেবসাইটে জাভাস্ক্রিপ্টের ব্যাবহার রয়েছে ।এর প্রোগ্...

Sep 13, 20234 min read6
জাভাস্ক্রিপ্ট  এর কিছু ব্যাসিক ধারনা।

গুগলে দ্রুত সঠিক তথ্য খুঁজে পাওয়ার কৌশল

বর্তমান বিশ্বে তথ্য খুঁজে পেতে গুগলের বিকল্প পাওয়া কঠিন। ইয়াহু কিংবা মাইক্রোসফটের বিং নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেও গুগলই এখন সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। প্রতিনিয়ত আমরা গুগলে অনেক কিছুই সার্চ করে থাকি, কিন্তু সবসময়ই কি কাঙ্খিত উত্তরটি খুঁজে পাই? ...

Aug 21, 20237 min read9
গুগলে দ্রুত সঠিক তথ্য খুঁজে পাওয়ার কৌশল

ফেসবুক থেকে টাকা আয় করার সেরা ৬ টি উপায়

ফেসবুক থেকে আয়: ফেসবুক একটি সামাজিক যোগাযোগের সাইট। আমরা প্রতিদিন ফেসবুক ব্যবহার করে থাকি। কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে আপনি টাকা আয় করতে পারেন। কিভাবে ফেসবুক থেকে আয় করা যায় এ বিষয়ে আজকে আমি কথা বলব। অনেকেই এখন ফেসবুক থেকে অনলা...

Jul 20, 20237 min read13
ফেসবুক থেকে টাকা আয় করার সেরা ৬ টি উপায়
W

WapBorhan - Know for sharing | Bangladeshi first mobile based tech forum and community.

13 posts

JR Full Stack Developer